গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs বাড়িতেই সুজিত, সল্টলেকের অফিসে ইডির হানা

    বাড়িতেই সুজিত, সল্টলেকের অফিসে ইডির হানা

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। তখন বাড়িতেই ছিলেন মন্ত্রী সুজিত বসু।
    কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোরে সল্টলেকের সেক্টর ওয়ানের বিসি ব্লকের অফিসে হানা দিয়েছে ইডি। বিভিন্ন নথি খতিয়ে দেখেছেন। ২০২৪-র ২২ জানুয়ারি মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। প্রশ্নের মুখে পড়েছিলেন পরিবারের সদস্যরা। সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই সময় পুরসভায় নিয়োগের সব বরাত পেত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন।
    নিয়োগ দুর্নীতিতে উদ্ধার নথি, ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অয়ন শীল এবং নিতাই দত্তের দেওয়া বয়ানকে সামনে রেখে জেরা করা হয়েছিল সুজিত বসুকে।