নাতনির প্রশ্নের মুখে পড়লে কি জবাব দেব, উদ্বেগ ফিরহাদের

0
146
dengi mokabila a ebar ai er sahajjo nebe purosova firhad
dengi mokabila a ebar ai er sahajjo nebe purosova firhad
আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতিতে নাতনির প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন ফিরহাদ হাকিম। টক টু মেয়রের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছেন সারা দেশে গড়ে প্রতিদিন ৯০টি করে ধর্ষণের ঘটনা ঘটছে।
এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আরও একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রয়োজন। সারা ভারতে এই ধরণের ঘটনা সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেছেন মনে রাখতে হবে এটা শ্রীচৈতন্যদেবের ভারতবর্ষ, নেতাজির দেশ। কত মুনি-ঋষি জন্মেছেন। এটা ভারতবর্ষের সংস্কৃতি। দেশের কোনও না কোথাও, সংবাদপত্র খুললে ধর্ষণের ঘটনা চোখে পড়ে। তিনি আরও বলেছেন তাঁর নাতনিই বা কী ভাবছে। সে ভাবছে বড় হলে তাঁর কি এই অবস্থা হবে। এই সমাজকে পাল্টাতে হবে। এমন ঘৃণা, অসহিষ্ণুতার সমাজ আগে ছিল না। এই হিংস্রতা থেকেই পাশবিকতার জন্ম হয়।