গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Alipurduar মালদা-মুর্শিদাবাদে যা হয়েছে তা নির্মমতা : মোদী

    মালদা-মুর্শিদাবাদে যা হয়েছে তা নির্মমতা : মোদী

    0
    2285
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মালদা, মুর্শিদাবাদে মা-বোনেদের সঙ্গে যা হয়েছে তা নির্মমতা। আলিপুরদুয়ারের সভা থেকে মালদা-মুর্শিদাবাদের হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তাঁর কথায় মানুষের বাড়ি ঘর পুড়ছে, আর পুলিশ তামাশা দেখেছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গিয়েছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে। মানুষজনেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। তাঁর প্রশ্ন এভাবে সরকার চলে নাকি। অত্যাচারের পর সরকারের কোনও হেলদোল নেই।
    সবেতেই আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে। এপরইে পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক।