
সবার আগে মানুষকে নিজের উপর বিশ্বাসী হতে হবে। না হলে কোনওভাবেই বিশ্বে ঘটে চলা যাবতীয় খারাপ জিনিসের শেষ হওয়া অসম্ভব। বড়দিনে দেশবাসীকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস।
তিনি জানান, বর্তমান বিশ্বের যিশুর জীবনদর্শন মেনে চলা উচিত। আজকের দুনিয়া টাকার জন্য ছুটছে। সেখানে ছোটদের আনন্দেরও কোনও জায়গা নেই। এরপরই সরাসরি ইউক্রেন ও গাজায় স্কুল, হাসপাতালে বোমা হামলার নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বারবার কিছু মানুষের লোভের শিকার হতে হচ্ছে দুর্বল অসুরক্ষিত মানুষদের। এটা কিছুতেই বরদাস্ত করা যায় না।
এর জন্য সব ধর্মাবলম্বী মানুষকেই এগিয়ে আসতে হবে। এদিন ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য প্রার্থনা করেন পোপ। তিনি বলেন, ইউক্রেনবাসীর জীবনে দ্রুত শান্তি ফিরুক।
