গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata মহিলারা ধর্ষিত হলে তো যান না মুখ্যমন্ত্রী : স্মৃতি

    মহিলারা ধর্ষিত হলে তো যান না মুখ্যমন্ত্রী : স্মৃতি

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যে অনেক মহিলা ধর্ষিত হয়েছেন, মুখ্যমন্ত্রী কোথাও ছুটে গিয়েছেন। অথচ একটা বেসরকারি সংস্থাকে বাঁচাতে পুলিশ নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী।
    রাজ্যে এসে আইপ্যাককাণ্ডে মুখ খুলেছেন স্মৃতি ইরানি। তাঁর কথায় পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে তৃণমূল। ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির মহিলা বিস্তারক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেখান থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন তৃণমূল প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ মানুষের জন্য কাজ করছে না।
    অন্যদিকে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন ফাইল চুরিকাণ্ডে মুখ্যমন্ত্রীর অস্থিরতা প্রমাণ করছে ডাল মে কুছ কালা হ্যায়।