গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচার এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এই যোগাযোগের ধারাকে আরও সহজ এবং কার্যকরী করে তুলেছে।কিছু কৌশল অবলম্বন করলে এই চ্যানেল থেকে প্রচারের পাশাপাশি আয়ও করা যায়।

    উল্লেখ্য,হোয়াটসঅ্যাপ চ্যানেল মূলত একটি একমুখী যোগাযোগমাধ্যম, যার মাধ্যমে আপনি অডিয়েন্স বা গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। এটি বিশেষত ব্যবসা, মার্কেটিং এবং সংবাদ প্রচারের জন্য অত্যন্ত উপকারী। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করা যায়। উদাহরণস্বরূপ, নতুন কোনো প্রোডাক্ট বাজারে এলে সেই সম্পর্কে তথ্য শেয়ার করতে পারেন। নিয়মিত অফার এবং ডিসকাউন্ট জানিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পারবেন। আবার,হোয়াটসঅ্যাপ চ্যানেল চালানোর মাধ্যমে আপনি অন্য ব্র্যান্ড বা কোম্পানির কাছ থেকে স্পনসরশিপ বা পেড প্রমোশন পাওয়ার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যদি আপনার চ্যানেলের বড় অডিয়েন্স থাকে, তাহলে এটি আরও কার্যকর হতে পারে।

    আপনি যদি বিশেষ কনটেন্ট বা এক্সক্লুসিভ অফার প্রদান করেন, তাহলে এর জন্য পেড সাবস্ক্রিপশন চালু করতে পারেন। অন্যদিকে,যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস-র সঙ্গে সম্পর্কিত হয়ে থাকেন, তাহলে আপনি তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে প্রোমোশন করে কমিশন অর্জন করতে পারেন। এই প্রক্রিয়াটি অ্যাফিলিয়েট মার্কেটিং নামে পরিচিত। এছাড়া কোর্স বা ওয়েবিনার সেলিং: চ্যানেলের ক্রিয়েটররা যেকোনো শিক্ষণীয় বিষয়ে অনলাইন ওয়ার্কশপ ও ক্লাস বা প্রশিক্ষণ হোস্ট করতে পারে। এর বিনিয়মে ফি চাইতে পারেন।