গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

    পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

    0
    152
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিয়েছে বেশ কিছু পুরনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। মেটার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, ১ জুন ২০২৫ থেকে অ্যানড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সন ও আই ও এস ১৫ এবং তার নিচের ভার্সন ইউজাররা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

    এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।যেসব মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না তার মধ্যে রয়েছে,আইফোন ৫এ,আইফোন ৬,আইফোন ৬ প্লাস,আইফোন ৬এস,আইফোন ৬এস প্লাস,আইফোন এসই (ফার্স্ট জেনারেশন),স্যামসাং গ্যালাক্সি এস৪,স্যামসাং গ্যালাক্সি নোট ৩ সোনি এক্সপেরিয়া জেড১,এলজি জি২,হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬,মোটো জি ফার্স্ট জেনারেশন,মটোরোলা মোটো ই। তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না।

    যদি থাকে, তবে আই ও এস ১৫.১ বা এন্ড্রোয়েড ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।