গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology এআই চ্যাটবটের জন্য হোয়াটসঅ্যাপের দরজা খুলছে 

    এআই চ্যাটবটের জন্য হোয়াটসঅ্যাপের দরজা খুলছে 

    0
    1
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইউরোপের বাজারে নিজেদের একাধিপত্য ধরে রাখতে এবং আইনি জটিলতা এড়াতে এক বড়সড় পদক্ষেপ নিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।

    জানা গেছে, ওপেনএআইসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই চ্যাটবটগুলোকে মেটার জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে অ্যাক্সেস দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এই ফ্রি সুবিধার একটি নির্দিষ্ট সীমা থাকবে এবং সেই সীমা অতিক্রম করলেই এআই প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে নির্ধারিত ফি।ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট সংস্থার ক্রমবর্ধমান চাপের মুখেই মেটা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এর আগে ইউরোপীয় কমিশন ইঙ্গিত দিয়েছিল,মেটার বিরুদ্ধে বর্তমান বাজার একচেটিয়াকরণের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করতে পারে।মূলত এই আইনি ঝামেলা এড়াতে এবং ইউরোপীয় ওয়াচডগ বা নজরদারি সংস্থাকে শান্ত করতেই গত সপ্তাহে মেটা এই নতুন প্রস্তাব জমা দেয়।যার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের মতামত জানানোর জন্য ১৮ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ দূর করতে এবং বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা আপাতত এক মাসের জন্য প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোকে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস,এপিআই বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিয়েছে।সাধারণত এই এপিআই-এর মাধ্যমেই দুটি ভিন্ন সফটওয়্যার সিস্টেম একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা কেবল তাদের নিজস্ব মেটা এআই অ্যাসিস্ট্যান্টকে হোয়াটসঅ্যাপে ব্যবহারের অনুমতি দিয়েছিল।

    পরবর্তীতে মার্চ মাসে নীতিতে পরিবর্তন এনে প্রতিদ্বন্দীদের জন্য ফি নির্ধারণ করা হলে ইউরোপীয় কমিশন মেটার বিরুদ্ধে দ্বিতীয় দফায় অভিযোগপত্র গঠন করে। সেই অভিযোগের পিঠেই এবার ফি সাময়িকভাবে স্থগিত রেখে এই নতুন প্রস্তাব নিয়ে এলো মেটা।