হোয়াটসঅ্যাপ : ভুয়ো তথ্য ঠেকানোর নতুন ফিচার

0
144

অনলাইনে ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা ভুল বোঝাবুঝি এবং অপ্রত্যাশিত ঘটনাকে উসকে দিতে পারে।

 

এর প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা যাচাই করা যাবে।এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো,ভুয়ো লিংক ও সংবাদ ছড়ানো রোধ করা।বিশেষ করে অপরিচিত বা পরিচিত যেকোনো ব্যক্তির পাঠানো লিংক যাচাই করার সুযোগ দেওয়ার মাধ্যমে, ইউজাররা আগে থেকেই সতর্ক থাকতে পারবেন। নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের সার্চ অন ওয়েব নামে পরিচিত এবং এটি বর্তমানে অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বিটা ভার্শনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।বিটা ভার্শনের মাধ্যমে নির্বাচিত ইউজারদের মতামত নিয়ে শিগগিরই ফিচারটি সবার জন্য ওপেন করার পরিকল্পনা রয়েছে।বলা হচ্ছে ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে পাওয়া যেকোনো লিংক বা সংবাদ সরাসরি গুগলে আপলোড করে সত্যতা যাচাই করতে পারবেন। এতে ভুয়ো ওয়েবসাইট বা ভুল তথ্যের সম্ভাবনা দ্রুত নির্ণয় করা যাবে।বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপে সাধারণত ভুয়ো লিংক বা মিথ্যা তথ্য পাঠিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। অনেক সময় ইউজাররা না বুঝেই এইসব লিংক বা তথ্য পরিচিতদের কাছে ফরোয়ার্ড করে দেন।কিন্তু নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজাররা নিজেদের চ্যাটবক্স থেকেই প্রাপ্ত তথ্য যাচাই করতে পারবেন, ফলে তারা ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে পারবেন। এটি গুজব প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্য যাচাইয়ের এই সুবিধা ইউজারদের জন্য ভুয়া লিংক প্রতিরোধে বড় ভূমিকা রাখবে এবং ইউজারদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।