
অ্যাপল ওয়াচ ইউজারদের জন্য আলাদা অ্যাপ চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন অ্যাপের মাধ্যমে ইউজাররা ঘড়ি থেকেই বার্তা পড়া,পাঠানো, দ্রুত উত্তর দেওয়া এবং ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
বর্তমানে আইওএস ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্শনে এ ফিচার ওপেন করা হয়েছে। তবে এটি এখনো স্বতন্ত্র অ্যাপ নয়, আইফোনের সঙ্গে কানেক্টেড থাকলেই ঘড়িতে ব্যবহার করা যাবে।এর আগে অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপের কোনো আলাদা অ্যাপ ছিল না,শুধু নোটিফিকেশন দেখে উত্তর দেওয়া যেত। নতুন ভার্শনে ইউজাররা ঘড়িতে সরাসরি চ্যাট লিস্ট, ছবি, ভিডিও ও ডিসঅ্যাপিয়ারিং মেসেজও দেখতে পারবেন।
মেটা জানিয়েছে ,আইফোনের সঙ্গে ওয়াচ পেয়ার করা থাকলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কানেক্টেড হবে, আলাদা করে কিউআর কোড স্ক্যানের প্রয়োজন নেই। যদিও ফিচারটি কবে লঞ্চ হবে, তা এখনো জানা যায়নি। চলতি বছর মেটা আইপ্যাডেও হোয়াটসঅ্যাপ চালু করেছে।






