
অ্যাপলের আইওএস ও ম্যাক ভার্সণে নিরাপত্তাজনিত এমন এক ত্রুটি বা বাগ সম্প্রতি খুঁজে পেয়েছিল হোয়াটসঅ্যাপ, যা দিয়ে বিশেষ কিছু ইউজারের ফোনে সাইবার আক্রমণ চালাতে পার হ্যাকাররা।
তবে বাগটি ঠিক করেছে মেসেজিং প্লাটফর্মটি।এ বাগের মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাপল ইউজারের ওপর জিরো ক্লিক নামের সাইবার আক্রমণ চালানো যেত। জিরো ক্লিক এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে ইউজারকে কোনো কিছুতে ক্লিক বা কিছু করতে হয় না,কারণ এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই সাইবার আক্রমণ চালাতে পারে হ্যাকার।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার নিরাপত্তা ইউনিট ,অ্যামনেস্টিটেক-এর নিরাপত্তা বিভাগের প্রধান ডনচা ও কেয়ারভেইল বলেছেন,বাগটি ব্যবহার করে উন্নত ধরনের স্পাইওয়্যার বা গোপন নজরদারি সফটওয়্যার ছড়ানো হচ্ছিল, যার লক্ষ্য ছিল সিভিল সোসাইটি বা সুশীল সমাজের সদস্যরা।যার মধ্যে রয়েছে চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠান, এনজিও বা সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন এমন ব্যক্তিরা।এ সাইবার আক্রমণ মে মাসের শেষ দিক থেকে চলছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য,সিভিই-২০২৫-৫৫১৭৭ নামের পরিচিত এ ত্রুটিটি হচ্ছে অথরাইজেশন বাইপাস ধরনের এক নিরাপত্তা সমস্যা, যেটি হোয়াটসঅ্যাপের আইওএস ও ম্যাক ভার্সণে মিলেছে।বাগটির মাধ্যমে হ্যাকাররা টার্গেট করা ব্যক্তির ডিভাইসে যে কোনো ইউআরএল থেকে কনটেন্ট ফোর্স লোড করাতে পারত অর্থাৎ এক্ষেত্রে ইউজারের অনুমতি ছাড়া বাইরের কোনো ওয়েবসাইট বা কোড তাদের ফোনে চলে আসত।এ ধরনের সাইবার জিরো ক্লি হ্যাক নামে পরিচিত, যেখানে ইউজার কোনো কিছুতে বা লিংকে ক্লিক না করলেও সফলভাবে আক্রমণ চালানো সম্ভব।এর আগে,গত মাসে অ্যাপল বলেছিল, সিভিই-২০২৫-৪৩৩০০ নামের এক অপারেটিং সিস্টেম বা আইওএস স্তরের ত্রুটি ঠিক করতে জরুরি আপডেট প্রকাশ করেছে তারা।
আর এরপরই এখন হোয়াটসঅ্যাপের এই ঘোষণা এসেছে।ওই সময় অ্যাপল বলেছিল, এ ত্রুটিটি ব্যবহার করে পরিশীলিত ও জটিল এক সাইবার আক্রমণ চালানো হয়েছিল।
