গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে ভুললে নোটিফিকেশন

    হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে ভুললে নোটিফিকেশন

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার থেকে মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিশ করবে।সম্প্রতি এই ফিচার নিয়ে পরীক্ষা শুরু করছে হোয়াটসঅ্যাপ।

    আসলে অনেক সময় মেসেজ রিসিভ হলেও, তার রিপ্লাই দিতে ভুলে যান অধিকাংশ ইউজার।পরে দেখা যায় সময় মতো সেই মেসেজের রিপ্লাই দেয়া হয়নি,বা কাজের মাঝে কোনো জরুরি মেসেজের প্রতিক্রিয়া দিতে ভুলে গেছেন।এই সমস্ত ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।জানা গেছে, এই মুহূর্তে ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দ্রুতই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ইউজাররা যার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম।এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সাথে ইউজাররা বেশি কথা বলেন। এই পদ্ধতিতে যে ডাটা থাকবে তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। চাইলে এখনই বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন।

    আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য লঞ্চ করা হবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করতে হবে।