গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah আরবে শেখদের জড়িয়ে ধরেন, আমেরিকা বললেই চুপ, মোদীকে মমতা

    আরবে শেখদের জড়িয়ে ধরেন, আমেরিকা বললেই চুপ, মোদীকে মমতা

    0
    177
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মুসলমানদের অপছন্দ হলে আরবে গিয়ে শেখদের জড়িয়ে ধরেন কি করে। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    পাশাপাশি আক্রমণ করে বলেছেন এত বড় নেতা যে আমেরিকা বললেই চুপ করে যান। নবান্নে সাংবাদিক বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী বলেছেন সারাক্ষণ বিভাজনের রাজনীতি করেন, অথচ আরবে গিয়ে কি করে শেখদের জড়িয়ে ধরেন। সোফিয়া করেশিকে দিয়ে প্রেস মিট করান, কিংবা তেহট্টের একজন সংখ্যালঘু জওয়ান যখন দেশের জন্য জীবন দেন, তখন তাঁর ধর্ম জানা হয়। দেশের স্বার্থে সবাই এক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বভৌমত্ব নষ্ট করছেন।
    তিনি আরও বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলেছেন। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত বড় নেতা যে আমেরিকা বললেই চুপ হয়ে যান।