গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment অনন্যাকে ভুল পথে চালিয়েছেন শাহরুখ? 

    অনন্যাকে ভুল পথে চালিয়েছেন শাহরুখ? 

    0
    92
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কোটি ফ্যানের কাছে যেখানে শাহরুখ খান আদর্শ পুরুষ এবং রোমান্টিক হিরো সেখানে এমন কথা মানতে নারাজ অনন্যা পান্ডে। তিনি শাহরুখকন্যা সুহানা খানের বান্ধবী, যিনি বলিউড বাদশাহকে খুব কাছ থেকে দেখেছেন।সেই অনন্যাই কি না এবার জানিয়েছেন, শাহরুখ তাকে ভুল পথে চালিত করেছেন।

    প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন।প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে অনন্যা বলেছেন, শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছেন। মনে করতেন এমন এক পুরুষকে জীবনে পেতে চান, যে তাঁকে পাগলের মতো ভালোবাসবে। সে প্রেম-ভরা চোখ নিয়ে তাঁর দিকে তাকিয়ে থাকবে। কিন্তু তিনি নাকি ভুল ছিলেন। পরে জানতে পেরেছেন, প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।সাম্প্রতিককালের আধুনিক সম্পর্ক বিষয়ে অনন্যা বলেছেন, এখন অনেক বেশি অ্যাক্সেস।

    অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গেছে। কেউ যদি সংসার করতে না চায়, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।