
উচ্ছেদ করতে এলে রেললাইনের পাথর দিয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জানা গিয়েছে হুগলির চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর রেললাইনের ধারে রেলের তরফে উচ্ছেদের নোটিস দেওয়া হয়।
রেল পুলিশ নোটিস নিয়ে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই সেখানে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। তিনি জানিয়েছেন রেলের সঙ্গে বহুবার বৈঠক করেছেন যাতে এখানকার বাসিন্দাদের আরও কিছুদিন সময় দেওয়া হয়।
কিন্তু প্রশাসনকে না জানিয়ে রেলপুলিশ হঠাৎ করেই মানুষজনকে চলে যেতে বলছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন রেলপুলিশ জোর করলে রেল লাইনের পাথর দিয়ে প্রতিরোধ হবে।
