বাড়িতে এলে বিএলওদের আটকে রাখুন, নিদান ঝাড়খণ্ডের মন্ত্রীর

0
90
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
সুষ্ঠু প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বুথ স্তরের আধিকারিকরা। বাড়িতে এলে ওদের ঘরে তালাবন্ধ করে আটকে রাখুন, এমনই নিদান দিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি।
তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সম্প্রতি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ইরফান বলেছেন, সকলের উচিত এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করা। বিএলওরা যদি বাড়িতে আসেন, তাহলে তাঁদের ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখুন। ওরা ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলতে আসছে। তাই ওদের আটকে রাখুন। তিনি আরও বলেছেন, বিভিন্ন প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বিএলও-রা।
সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে দিচ্ছেন না। তাই ওদের আটকে রাখুন। এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চরিয়ে এসেছে বিরোধীরা। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক আসনে বসিয়ে তাঁরা লাগাতার আক্রমণও শানিয়েছে। এবার এসআইআর-এর বিরোধিতা করে সরাসরি বিএলওদের আটকে রাখার নিদান দিয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী আনসারি।