
আর জি কর কাণ্ডের ১০০ দিন পেরিয়েছে, আর কত সময় লাগবে। অভয়ার বিচারের দাবিতে এবার সিজিও অফিস অভিযান করল বামেরা। বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে মিছিল করে সিপিএমের নেতা কর্মীরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন দিতে গিয়েছে।
১০০ দিন পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে কেন এত সময় লাগছে। সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, একজন পুলিশ অফিসারকে গ্রেফতার করেই কি সব খেলা শেষ হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সির প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। মানুষ তো সিবিআইয়ের ওপর বিশ্বাস রেখেছিল, আসল দোষীরা গ্রেফতার হবে সাজা পাবে।
কিন্তু ১০০ দিন পরেও সেই তিমিরেই রয়েছে তদন্ত। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সিজিও কমপ্লেক্স অভিযানে সিবিআইয়ের কাছে এই দাবিই জানিয়েছে বাম নেতা কর্মীরা।









