গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International তেলের বাজার স্থির হবে কবে?

    তেলের বাজার স্থির হবে কবে?

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং হরমুজ প্রণালী ঘিরে উদ্ভূত অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের আন্তর্জাতিক সূচকে।

    গত ক দিন অপরিশোধিত তেলের বাজার যথেষ্ট অস্থিতিশীল ছিল এবং দিন বাড়ার সাথে সাথে দামের গ্রাফ ওপরের দিকে উঠতে দেখা যায়। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের জুলাই দাম শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ফিউচারসের জুন মাসের দাম শূন্য দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই স্নায়ুযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের বাজার আরো অস্থির হয়ে উঠতে পারে। এই সংঘাতের স্থায়িত্ব সরাসরি বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। বলা হচ্ছে তেলের উচ্চমূল্য যদি দীর্ঘ সময় বজায় থাকে তবে তা ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রত্যাশাকে বাধাগ্রস্ত করবে। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তেও এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।