গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে? জানতে চাইল কোর্ট

    রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে? জানতে চাইল কোর্ট

    0
    108
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
    রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে? এই বিষয়ে এবার রাজ্যের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৭ অগাস্টের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ।
    এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখন ফলাফল না প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় এই নির্দেশ। দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়ে গিয়েছে। তারপরও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন লক্ষাধিক পড়ুয়া-অভিভাবক। এর আগে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জুন মাসের ৫ তারিখই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরেছে বোর্ড।
    কিন্তু আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। যদিও সোমবারই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।