
নেপালের মত পরিস্থিতি এদেশে কবে হবে। বিস্ফোরক পোস্ট করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিকে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের পোস্টের পর তাঁকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তবে হুমায়ুন কবির চান অহিংস আন্দোলনের মাধ্যমে দুর্নীতিগ্রস্তদের মুখোশ, ফাইল খুলে দিতে। পোস্টে শেষে তিনি লিখেছেন আর কবে, আর কবে। হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন কবে এদেশের। তানাশাহীদের একই হাল হবে। প্রশ্ন তুলেছেন তাঁর মতো কেউ কি স্বপ্ন দেখেন। তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে।
হুমায়ুন কবির সরাসরি রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতাদের আক্রমণ করেছেন, নাকি তার তোপে কেন্দ্রীয় সরকার। তা স্পষ্ট নয়। তবে তাঁকে পাল্টা বিঁধেছেন শুভেন্দু অধিকারী।
