গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment মিস ইউনিভার্সে তনুশ্রীর কাছে হেরেছিলেন গ্যাডট

    মিস ইউনিভার্সে তনুশ্রীর কাছে হেরেছিলেন গ্যাডট

    0
    318
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    অভিনেত্রী তনুশ্রী দত্ত ইদানীং প্রায়ই শিরোনামে উঠে আসছেন। bসাম্প্রতিক সময়ে একের পর মন্তব্য করে আলোচনায় অভিনেত্রী। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া লাইভে এসে তিনি জানিয়েছেন,নিজের বাড়িতেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন তিনি।

    অভিনেত্রীর দাবি, মাঝরাতে অজানা কেউ দরজায় ধাক্কা দেয়, আশপাশে চিৎকার-চেঁচামেচি চলে।তনুশ্রীর এসব অভিযোগ নিয়ে চলছে বিস্তার আলোচনা। এরপর অভিনেত্রী অভিযোগ করেছেন যে, তার খাবারে বিষ মেশানো হয়েছিল। এসব আলোচনার মধ্যেই শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে উপোস ভাঙার কথা বলে তুমুল বিতর্কে নাম জড়িয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর করেছেন নরেন্দ্র মোদিকে নিয়ে ভবিষ্যদ্বাণী।সব মিলিয়ে এখন তনুশ্রী মানেই বিতর্কিত আলোচনা। তবে একটা সময় সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা নিয়েই শোবিজ অঙ্গনে এসেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সবার নজর কেড়ে বলিউডে বেশ দাপটের সঙ্গেই পা রাখেন।হলিউডের প্রভাবশালী অভিনেত্রী গাল গ্যাডটও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তনুশ্রীর পেছনের সারিতে ছিলেন।তবে আজ গাল গ্যাডট বিশ্ব দাপিয়ে বেড়ালেও পর্দায় থমকে গেছেন তনুশ্রী। সাম্প্রতিক সময়ে তনুশ্রী কান্নাভেজা চোখে জীবনের নিরাপত্তার জন্য অনুনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় অসহায়ের মতো সাহায্য চাইছেন সবার কাছে। অথচ ২১ বছর আগের তনুশ্রী ছিলেন একদম আলাদা।কারণ সে সময় মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে তনুশ্রী প্রমাণ করেছিলেন, আগামী সময়কে মুঠোবন্দি করতে তিনি পুরোপুরি প্রস্তুত।অন্যদিকে একই প্রতিযোগিতায় অংশ নেওয়া গ্যাল গ্যাডট ছিলেন অপ্রস্তুত, অভাব ছিল বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আত্মবিশ্বাসের।

    এর কারণেই মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেই আসরে তনুশ্রীর কাছে হেরে গিয়েছিলেন গ্যাডট।জানা গেছে, ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গ্যালের চেয়ে এগিয়ে ছিলেন অভিনেত্রী ভারতের তনুশ্রী দত্ত। তিনি ওই বছর মিস ইন্ডিয়া ইউনিভার্স জিতেছিলেন এবং ইকুয়েডরে মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।