ভারতের টি২০ জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস কলকাতায়

0
133
Indias T20 win is overwhelming in Kolkata
Indias T20 win is overwhelming in Kolkata
১৭ বছরের খরা কাটিয়ে টিম ইন্ডিয়ার টি ২০ বিশ্বকাপ জয়ের পর আনন্দে অকাল দীপাবলিতে আতসবাজি ফাটিয়ে, ঢোল ও উলুধ্বনি সহযোগে উচ্ছ্বাসে মেতেছে তিলোত্তমা কলকাতা-সহ গোটা দেশ।
ভারত বিশ্বকাপ জিততেই রাস্তায় নেমে উৎসবে মেতেছেন কলকাতার বাসিন্দারা। দিকে দিকে দেদারে ফেটেছে আতসবাজি ৷ বালিগঞ্জ থেকে বেলঘরিয়া, বেহালা থেকে সল্টলেক বা শ্যামবাজার থেকে যাদবপুর, আবার বাঘাযতীন ও টালিগঞ্জ বিশ্ব জয়ের আনন্দে পথে নেমেছে শহরবাসী। তেরঙার তলায় জাতি, ধর্ম, নির্বিশেষে উঠেছে টিম ইন্ডিয়ার জয়ধ্বনি। কার্যত হাতের বাইরে বেরিয়ে যাওয়া বিশ্বকাপটা ছিনিয়ে আনার পর ছোটখাটো শোভাযাত্রা বেরিয়েছে শহরে। আট থেকে আশি কেউ কোনও কিছুর তোয়াক্কা করেননি। ভারতের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবেগে অনেকে কেঁদেও ফেলেছেন। টি২০ বিশ্বকাপে টানা হারের দুঃস্বপ্ন কাটিয়ে ২০০৭ সালের জয়কেই এদিন পালন করেছেন দেশবাসী।