গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৪ জঙ্গি কোথায়?’ পহেলগাঁও হামলার ৫৫ দিনে প্রশ্ন তৃণমূলের

    ৪ জঙ্গি কোথায়?’ পহেলগাঁও হামলার ৫৫ দিনে প্রশ্ন তৃণমূলের

    0
    208
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পহেলগাঁও জঙ্গি হামলার ৫৫ দিন পার হয়ে গেলেও এখনও ৪ জঙ্গি কোথায় সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভায় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর প্রশ্ন, চার সন্ত্রাসবাদী গেল কোথায়? ওরা বেঁচে আছে না মারা গেছে? কীভাবে সামান্ত পেরিয়ে ভারতে ঢুকল এই চার জঙ্গি।
    সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। এর পাশাপাশি পাক অধিকৃত জম্মু-কাশ্মীর কবে পুনরুদ্ধার, ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পে দাবির জবাব চেয়েছেন অভিষেক। ঘটনাচক্রে তাঁর করা পোস্টটি রিপোস্ট করেছেন, সাংসদ মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু সহ অনেকে।
    এই নিয়ে মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুলেছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনে নজরদারি পেগাসাস অ্যাপ ব্যবহারের অভিযোগ সরব হয়েছিলেন, তখন কেন জঙ্গিদের কাজকর্মের বিরুদ্ধে ওই অ্যাপকে কাজে লাগাচ্ছে না কেন্দ্র।
    বাইটঃ শশী পাঁজা, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী