
২০১১ থেকে ড্রেনেজ ব্যবস্থায় হাজার হাজার কোটি খরচ হলেও বৃষ্টি হলেও কেন কলকাতা ডুবে যাচ্ছে। প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন ২০১৮-য় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি কলকাতা পরিবেশ উন্নয়ন বিনিয়োগ কর্মসূচির অংশ হিসেবে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেয়, যা মূলত ২০১৩ সালে প্রতিশ্রুত ৪০০ মিলিয়ন ডলারের প্রকল্পের অংশ ছিল। ২০২৩-এ কেন্দ্রীয় সরকার দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে কলকাতায় কার্যকর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে। ২০২৫-র ফেব্রুয়ারিতে এডিবি একই উদ্দেশ্যে আরও ২০০ মিলিয়ন ডলারের আশ্বাস দেয়।
পাশাপাশি পুরসভা ও রাজ্য সরকারের বাজেট থেকেও প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। তা হলে এত টাকা গেল কোথায় প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। মানুষকে এখনও বছর বছর বৃষ্টি হলেই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে।







