প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড় কোথায়? প্রশ্ন সিব্বলের

0
111
ছবি সৌজন্যে : এক্স
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অনুপস্থিতির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছেন, ধনখড় ২২ জুলাই পদত্যাগ করেছিলেন এবং এখনও পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও তথ্য নেই।
কপিল সিব্বল ব্যঙ্গ করে বলেছেন, মহিলাদের নিখোঁজ হওয়ার কথা শোনা যেত, কিন্তু এই প্রথম উপরাষ্ট্রপতির নিখোঁজ হওয়ার কথা জানতে পারা গিয়েছে। তিনি বিরোধীদের কাছে ধনখড়ের নিরাপত্তার যত্ন নেওয়ার আবেদন জানিয়েছেন। সিব্বল বলেছেন, প্রথম দিনই তিনি তাঁর ব্যক্তিগত সহকারীকে ফোন করেছিলেন এবং তিনি তাঁকে বলেছিলেন যে প্রাক্তন উপরাষ্ট্রপতি বিশ্রাম নিচ্ছেন।
তারপর থেকে আর কোনও কথা হয়নি। সিব্বলের প্রশ্ন, এমন পরিস্থিতিতে কি হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করতে হবে? সিব্বল বলেন যে ধনখড় তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁরা একসঙ্গে অনেক মামলা লড়েছি।