প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায়? শাহকে চিঠি সঞ্জয় রাউতের

0
99
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় কোথায় রয়েছেন, জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাতে তিনি উপরাষ্ট্রপতি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, সুস্থ আছেন কিনা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন।
উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড় ইস্তফা দিয়েছেন গত ২১ জুলাই। পদত্যাগপত্র গ্রহণের পর নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু জগদীপ ধনকড়কে ২১ জুলাইয়ের পর থেকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।তিনি তাঁর রাজস্থানের চুরুর বাড়িতে নেই। উপরাষ্ট্রপতির বাংলোয় আছেন কিনা তাও স্পষ্ট নয়।
কোনও অনুষ্ঠানেও দেখা যায়নি সদ পদত্যাগী উপরাষ্ট্রপতিকে। বিরোধীরা নিখোঁজ ধনকড় সম্পর্কে সরকারের কাছে তথা দাবি করেছে। রাজ্যসভায় সমাজবাদী পার্টি সমর্থিত নির্দল সাংসদ আইনজীবী কপিল সিব্বল সদ্য পদত্যাগী ধনকড় কোথায় জানতে চান সরকারের কাছে।