গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk ময়নাতদন্তের চালান কোথায়, রাজ্যকে কোর্ট 

    ময়নাতদন্তের চালান কোথায়, রাজ্যকে কোর্ট 

    0
    150
    আর জি করের চিকিৎসকের ময়নাতদন্তের চালান কোথায়। সুপ্রিম কোর্টের এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। সোমবার আর জি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেছেন, মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
    তার চালান কোথায়।এরপরে সিবিআই জানিয়েছে, তাদের কাছে যে ফাইল দেওয়া হয়েছে সেখানে চালান নেই। এরপরেই প্রধান বিচারপতির প্রশ্ন তোলেন, তাহলে চালান ছাড়াই ময়নাতদন্ত হয়ে গেল। পাশাপাশি ময়নাতদন্তের ক্ষেত্রে ম্যানুকুলেট করা হয়েছে বলে সিবিআইয়ের দাবিকে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। এর জন্য সিবিআই চাইলে পৃথক মামলা করতে পারবেন, ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে বলে জানিয়ে দিয়েছে প্রধান  বিচারপতি ডিভিশন বেঞ্চ। তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য সিবিআই যে কোন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে নিজেদের হেফাজতে নিতেও পারবে। অন্যদিকে সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের রাজ্য তুলে দিয়েছিল কিনা, শুনানিতে তা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, সিসি ক্যামেরার ২৭ মিনিটের ৪টে ক্লিপিংস সিবিআইকে দিয়েছে রাজ্য।সোমবার প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেছেন, পরবর্তী শুনানিতে জানাবেন, কী কাজ করা হয়েছে। মেডিক্যাল কলেজের মাথায় ডিস্ট্রিক কালেক্টরদের নিয়োগ করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করে আদালতকে জানাতে হবে।