গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অনিল বসু-কৈলাশ বিজয়বর্গীর সময় এত প্রশ্ন কোথায় ছিল : ফিরহাদ

    অনিল বসু-কৈলাশ বিজয়বর্গীর সময় এত প্রশ্ন কোথায় ছিল : ফিরহাদ

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অনিল বসু, বিনয় কোঙার,কৈলাশ বিজয়বর্গীর সময় এত প্রশ্ন কোথায় ছিল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্নে বিরক্ত ফিরহাদ হাকিম।
    আইসিকে গালগাল এবং হমকি দেওয়ার অভিযোগে কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। সেই প্রশ্নে প্রয়াত দুই সিপিএম নেতা অনিল বসু এবং বিনয় কোন্ডারের কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ টেনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন শুধু তৃণমূল করলেই দোষ। বাম আমলে আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু এবং বর্ধমানের কৃষক নেতা তথা প্রাক্তন বিধায়ক বিনয় কোডারের বিতর্কিত মন্তব্যে সেই সময় বারবার সিপিএমকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেছেন কেন বারবার তাঁকে একইপ্রশ্নের সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেছেন অনুব্রত মণ্ডলের মন্তব্য তৃণমূল সমর্থন করে না। তাঁকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে। তারপরেও কেন তাঁকে একই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।
    আইসি এবং তাঁর পরিবারকে অশ্রাব্যভাষায় গালাগাল এবং হুমকিকাণ্ডের পর ২১-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দুই যুযুধান নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেছেন ফিরহাদ হাকিম।