
পহেলগাঁও-এক বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার সময় কেন একজনও নিরাপত্তারক্ষী হাজির ছিলেন না? সংসদে আলোচনায় কেন্দ্রের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর আরও সংযোজন, তহালে ভারতের সাধারণ মানুষের নিরাপত্তা, সুরক্ষা ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না?
প্রসঙ্গত গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। জঙ্গিরা পাক মদতপুষ্ট লস্কর-ই-তইবার ছায়া সংগঠন বলে জানা গিয়েছে। সোমবার অপারেশন মহাদেব অভিযানে ওই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সংসদে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরই কেন্দ্রকে তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে ফেলে দিয়েছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ।
এদিকে ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে কটা অভিযান চালানো হয়েছে কেন্দ্রের তৎকালীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ র আমলে। মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা রাহুলকে কড়া আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তাঁর দাবি, ওই কয়েকবছরে মোট ২৭টি বড় হামলায় হাজারের ওপর বেশি মানুষ মারা গিয়েছেন। এর জবাবে কংগ্রেস সরকার কী কী পদক্ষেপ করেছে, লোকসভা তার উত্তর চান স্বরাষ্ট্রমন্ত্রী।





