
স্বরাষ্ট্র থেকে অর্থ ৫ দফতর নিজের হাতে রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মার দাযিত্বে থাকছে ৩ দফতর। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রেখা গুপ্ত। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার সন্ধেয় তাঁদের মধ্যে দফতর বন্টন হয়েছে । মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর হাতে থাকছে দিল্লির স্বরাষ্ট্র, অর্থ, পরিষেবা, পরিকল্পনা এবং ভিজিল্যান্স দফতর।
অন্যদিকে শিক্ষা, পূর্ত এবং পরিবহণ দফতর দেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রী প্রবেশকে। এছাড়াও মনজিন্দর সিং সিরসা পেয়েছেন স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং শিল্প দফতরের দায়িত্ব। রবীন্দ্র কুমার ইন্দ্ররাজ দিল্লির সামাজিক সুরক্ষা, শ্রম এবং তফশিলি জাতি ও উপজাতি দফতর। জল, পর্যটন এবং সংস্কৃতি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে কপিল মিশ্রকে। আশিস সুদ পেয়েছেন রাজস্ব, পরিবেশ, খাদ্য সরবরাহ দফতর। এর আগে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর আপ-র মুখ্যমন্ত্রী অতিশীর হাতে ছিল ১৩ দফতর।






