
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন অংশটি অবৈধ। কলকাতা পুরসভাকে ৭ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-র সম্পত্তির অবৈধ অংশ কোথায় তা নথি দিয়ে ৭ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে। পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ বাড়িটিতে অবৈধ অংশ আছে কিনা, থাকলে কতটা তা জানাতে হবে। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে। এর আগে কলকাতার ২৯ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত।
এই দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিস খারিজের আর্জি জানিয়ে মামলা করেছেন তাঁরা।
