গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বাজেটে সস্তা কোন পণ্য? দামি হচ্ছে কী?

    বাজেটে সস্তা কোন পণ্য? দামি হচ্ছে কী?

    0
    78
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সস্তা হচ্ছে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ-সহ ১৭টি জীবনদায়ী ওষুধ। সস্তা হচ্ছে,স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ,ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি,চামড়ার ব্যাগ,জুতো,সি ফুড,খেলার সামগ্রী,বিদেশ ভ্রমণ,সিএনজি,সোলার প্যানেল,মাইক্রোওয়েভ,বিমানের যন্ত্রাংশ,বিড়ি,শাড়ি।

    আর দামি হচ্ছে,সিগারেট-মদ-তামাকজাত পণ্য,নির্দিষ্ট কিছু খনিজ। একইসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে। কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে। অন্যদিকে,এবারের বাজেটে মূলত আত্মনির্ভরতায় জোর দিয়েছে মোদি সরকার।

    যে কারণে ইচ্ছাকৃতভাবে কিছু পণ্যের আমদানি কর বাড়ানো হচ্ছে। আবার কিছু কিছু পণ্যের যন্ত্রাংশ, বা সামগ্রীর উপর আমদানি কর কমানো হয়েছে। ফলে কিছু বিদেশি পণ্যের দাম বাড়তে পারে। কমতে পারে ভারতে তৈরি পণ্যের দাম। এবারের বাজেটেও মদ, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্যের দাম বাড়ছে। চিকিৎসাক্ষেত্রে বেশ কিছু ওষুধের দাম কমানোটা আমজনতাকে স্বস্তি দেবে।