গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Lifestyle চুলের যত্নে কোন ভিটামিন

    চুলের যত্নে কোন ভিটামিন

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা নিয়ম করে চুলে শ্যাম্পু করছেন, কন্ডিশনারও দিচ্ছেন, তবু যেন চুল দেখলে মনে হচ্ছে কাকের বাসা। দেখা যায় রুক্ষ চুল কিছুক্ষণের মধ্যেই জট লেগে যায়।

    আর সেই জট ছাড়াতে গেলেই গোছা গোছা চুল উঠছে।এই অবস্থায় ভাবছেন বাড়তি যত্ন নিলেই লাভ হবে।যদিও ভাবনা ভুল নয়, তবে শুধু বাইরে থেকে যত্নও যথেষ্ট নয়।এজন্য দরকার সঠিক পুষ্টি।সাধারণতঃ দেখা যায় উপযুক্ত পুষ্টির অভাব হলে চুল ঝরতে পারে। তাই চুলের জন্য প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন।এখন প্রশ্ন হলো চুলের যত্নে কোন ভিটামিন কিভাবে কাজ করে।প্রথমে,যাদের রুক্ষ চুলের সমস্যা রয়েছে,তাদের ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিনটি সেবামের ক্ষরণ বাড়িয়ে চুল স্বাভাবিক ভাবে নরম, মসৃণ রাখতে সাহায্য করে। সেবাম গ্রন্থি নিঃসৃত প্রাকৃতিক তেল চুল আর্দ্র ও নরম রাখতে এবং রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে।সেই কারণেই খাদ্যতালিকায় যুক্ত করা প্রয়োজন গাজর, ডিম, রাঙাআলু, ক্যাপসিকাম ইত্যাদি।রোগ প্রতিরোধে সাহায্যকারী ভিটামিনটি চুল ও ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে জরুরি। চুলের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো কোলাজেন নামক প্রোটিন। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষণ, সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মির প্রভাবে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের মাত্রা কমতে থাকে। আর এসবের ঘাটতি পূরণেই জরুরি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া।যেকোনো লেবু, বেলপেপার, ব্রকলি, টমেটো ও বেরি জাতীয় ফলে ভিটামিন মেলে। ওদিকে,দুর্বল হেয়ার ফলিকলের কারণেও চুল ঝরে পড়তে পারে। ভিটামিন ডি চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। হাড় মজবুত রাখার জন্যই সবাই এই ভিটামিনের গুণাগুণের কথা সবাই জানেন। তবে চুল গজাতেও এই ভিটামিন জরুরি।একাধিক গবেষণায় উঠে এসেছে, অ্যালোপেসিয়া এরিয়েটার মতো অবস্থায় যখন চুল উঠে যায়,ভিটামিন ডি চুল গজাতে সাহায্য করে। ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, দুধে মেলে ভিটামিন ডি। সূর্যালোকের উপস্থিতিতেও ত্বকে ভিটামিনটি তৈরি হয়।অন্যদিকে,চুলের সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে ভিটামিন ই। শরীরে তৈরি হওয়া ফ্রি র‌্যাডিক্যালের কারণে অক্সডেটিভ স্ট্রেস হয়। ভিটামিন ই তা কমাতে, কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে। বিভিন্ন রকম বাদাম, ব্রকলি, আম, রাঙাআলু, সবুজ সবজিতে ভিটামিনটি মেলে।এর মধ্যে,চুলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কেরাটিন নামে এক ধরনের প্রোটিন।

    বায়োটিন বা ভিটামিন বি সেভেন-এর অভাব কেরাটিনের উৎপাদনে প্রভাব ফেলে। এই ভিটামিন গ্লুকোজ, ফ্যাটি এসিড, অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে। এই অবস্থায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩০ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন পড়ে। বাদাম, শাক, বীজ, রাঙাআলু, দুধ, দই নিয়মিত খেলে ভিটামিনটির অভাব হবে না।