ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো যাচ্ছেন উইটকফ

0
65
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনা এগিয়ে নিতে মস্কোতে যাবেন বলে জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। দোভাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্যে দেওয়ার সময় তিনি এই কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, আলোচনা এগিয়ে নিতে অগ্রগতি অনেক দূর এসেছে।যদি উভয় পক্ষ একমত হয়,তাহলে যুদ্ধ বন্ধে সমাধানের পথে যেতে পারেন। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ইউক্রেনে একটি শুল্কমুক্ত অঞ্চল তৈরি করা দেশের অর্থনীতির জন্য,গেম চেঞ্জিং হবে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য উইটকফের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে। তবে চুক্তিটি সম্পন্ন হওয়ার ব্যাপারে তার ঘোষিত আশাবাদ সম্পর্কে কোন মন্তব্য করেনি।উল্লেখ্য,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা উইটকফ এবং ‌জ্যারেড কুশনার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার কথা রয়েছে।