গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার

    হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার

    0
    179
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার নামের এক নতুন পদের ঘোষণা দিয়েছেন ফের হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ দায়িত্ব পালনের জন্য তিনি বেছে নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ডেভিড স্যাকসকে।

    ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন স্যাকস। এই নতুন পদকে আমেরিকান প্রতিযোগিতামূলক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র হিসাবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।এআই ও ক্রিপ্টোর জন্য নীতি ও বিধিবিধান তৈরিতে সাহায্যে করাই হবে এ নতুন পদের প্রাথমিক কাজ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন পদের দায়িত্বের একটি অংশ হবে অনলাইনে বিনামূল্যে মানুষের বাকস্বাধীনতা রক্ষা করা এবং বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানির জন্য পক্ষপাতমূলক আচরণ ও সেন্সরশিপ ঠেকানো। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল ক্রিপ্টো শিল্পের জন্য লাল ফিতার দৌরাত্ম কমানো।আমেরিকার ক্রিপ্টো শিল্প যে ধরনের স্বচ্ছতা চাইছে তা নিশ্চিত করার লক্ষ্যে আইনী কাঠামো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্যাকস, যা, ট্রাম্পের ভাষায়, সমৃদ্ধ করবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে।

    এ ছাড়া, এআইতে ফেডারেল অগ্রাধিকার ও বিধিবিধান পরিচালনা করতে সহায়তা করবেন স্যাকস। কারণ, জাতীয় নিরাপত্তা, প্রাইভেসি ও কর্মশক্তির প্রভাব সম্পর্কিত এআই নীতি যুক্তরাষ্ট্রের সরকার কীভাবে পরিচালনা করে সে সম্পর্কে পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ।