গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রুশ তেল-এ হাঙ্গেরিকে ছাড়, বাকিদের শাস্তি, ঘোষণা হোয়াইট হাউসের

    রুশ তেল-এ হাঙ্গেরিকে ছাড়, বাকিদের শাস্তি, ঘোষণা হোয়াইট হাউসের

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স

    রাশিয়ার খনিজ তেল কেনার ক্ষেত্রে ইউরোপের একমাত্র দেশ হাঙ্গেরিকে ছাড় দেওয়া হয়েছে। অন্য কোনও দেশ ওই তেল কিনলেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে আমেরিকা। বস্তুত, হাঙ্গেরি ইউরোপের একেবারে মধ্য ভাগে অবস্থিত।

    চার দিকেই রয়েছে অন্য দেশের ভূখণ্ড, কোথাও কোনও সমুদ্র নেই। অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া দ্বারা পরিবেষ্টিত এই দেশের পক্ষে খনিজ তেলের একমাত্র ভরসা রাশিয়াই। প্রধানমন্ত্রী অরবান এই যুক্তিতেই প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়েছেন। আবার একই যুক্তিতে মস্কোকেও সন্তুষ্ট রেখে চলে হাঙ্গেরি। হোয়াইট হাউস থেকে এ কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন দেশকে ছাড় দেওয়া হবে, কেন এই ব্যতিক্রম, নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। প্রায় চার বছর ধরে পূর্ব ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন একাধিক বার। কিন্তু সাফল্য মেলেনি।

    আমেরিকার দাবি, রাশিয়া তেলের ব্যবসা চালিয়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করছে। তাই তেলের ব্যবসা বন্ধ করে দিতে পারলে যুদ্ধ থামাতে বাধ্য হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই যুক্তিতে আমেরিকা চড়া হারে শুষ্ক আরোপ করেছে ভারতের উপরেও।