ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না : হোয়াইট হাউস

0
155
BHARAT MARKIN DWIPAKKHIK SAMPORKE PROVAB PORBE NA WHITE HOUSE
BHARAT MARKIN DWIPAKKHIK SAMPORKE PROVAB PORBE NA WHITE HOUSE

আদানি ইস্যু নয়াদিল্লি-ওয়াশিংটন নিবিড় সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না। শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার  এইভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

কারিন জিনান পিয়ের সাংবাদিক বৈঠকে বলেছেন, ভারত-আমেরিকা দৃঢ় সম্পর্ক সমস্যা সমাধানের দিশানির্দেশক হবে। আমেরিকার তদন্তকারী সংস্থা এবং বিচার বিভাগকে আদানিদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে জানিয়েছে পিয়েরের মন্তব্য, এই বিষয়টি সম্পর্কে তাঁরা সচেতন। কয়েকটি রাজ্যের সৌরবিদু্যত্ প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের প্রায় ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে শিল্পপতি আদানির বিরুদ্ধে। সংশ্লিষ্ট রাজ্যের বিদু্যত্ নিগমের আধিকারিকদের ওই ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া  হয়েছিল বলে অভিযোগ।

গৌতম, তাঁর ভাইপো সাগর-সহ মোট সাত জনের বিরুদ্ধে আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মামলা দায়ের করেছে।

ছবি  সৌজন্যে : এক্স