গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ইসরায়েলের হামলায় ডব্লিউএইচওর প্রধান

    ইসরায়েলের হামলায় ডব্লিউএইচওর প্রধান

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলার সময় সেই স্থানেই ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ,ডব্লিউএইচও, প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।তবে নিরাপদে আছেন তিনি। 

    সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে ডব্লিউএইচওপ্রধান নিজেই এ খবর জানিয়েছেন। পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ইসরায়েলের হামলায় তাঁদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।বিমানবন্দরে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।তিনি আরও বলেছেন, বিমানবন্দরে অবস্থান করা রাষ্ট্রসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।উল্লেখ্য ইয়েমেনে রাষ্ট্রসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান।তার সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন। সোশ্যাল মিডিয়া এক্সে গেব্রেয়াসুস বলেছেন, তাদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তারা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।এদিকে,ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী।

    রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিমানবন্দরে ছ’টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।