গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs জয়নগরকাণ্ডে তদন্তের নেপথ্যে কারা, পরিচয় করাল রাজ্য পুলিশ

    জয়নগরকাণ্ডে তদন্তের নেপথ্যে কারা, পরিচয় করাল রাজ্য পুলিশ

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স

    জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনে ৬২ দিনে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এই ঘটনার তদন্তে নেপথ্যে যে নিচুতলার পুলিশকর্মীরা ছিলেন, তাঁদের দক্ষতাকে প্রশংসিত করেছে রাজ্য পুলিশ।

    বারুইপুর পুলিশ জেলার তরফে ছবি পোস্ট করে বলা হয়েছে এই ছবিতে যাঁরা রয়েছে তারা জয়নগরকাণ্ডের তদন্তের কারিগর। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর তন্ময় দাস, সৌগত ঘোষ, আইনিস ক্যানিং, পার্থসারথি পাল, আইসি জয়নগর, সতীনাথ চট্টরাজ, আইসি কুলতলি, রূপান্তর সেনগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার সদর, অতীশ বিশ্বাস, এসডিপিও বারুইপুর, সবীর ঢালি, সার্কেল ইন্সপেক্টর, জয়নগর, সাব ইন্সপেক্টর সৌমেন দাস, ওসি, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সাব ইন্সপেক্টর ত্রিদিব মল্লিক, ওসি গোসাবা।

    শুক্রবার সাজা ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছিলেন এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল যে গেট প্যাটার্ন অ্যানালেসিস করে তদন্তে সাফল্য এসেছে। মূল অভিযুক্তই যে ধর্ষণ, খুন করেছে তা এর দ্বারাই নিশ্চিত হয়েছে।