গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Sports ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী কিস

    ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী কিস

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার লড়াই , রড লেভার অ্যারেনায় উইমেনস সিঙ্গলসের দ্বিতীয় সেমিফাইনালটি তাই রুদ্ধশ্বাস হবে তেমনটাই টেনিস সমর্থকদের আশা। হতাশও করেননি দুই সেমিফাইনালিস্ট ম্যাডিসন কিস ও ইগা সিয়াতেক।

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের আগে প্রায় ফাইনাল এক ম্যাচ উপহার দিয়েছেন কিস ও সিয়াতেক।দুজনের কেউই বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্রে মেদিনীর মতে লড়াই করেছেন।তাতে শেষ হাসি হেসেছেন আমেরিকার টেনিস তারকা কিস। ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে সিয়াতেককে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় করে দিয়েছেন তিনি।অথচ, কিসেরই বিদায় নেওয়ার কথা ছিল।সিয়াতেক তিন তিনবার ম্যাচ জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।উল্টো তৃতীয় ও শেষ সেটের টাইব্রেকারে ম্যাচ জয়ের সুযোগ পেয়েই বাজিমাত করেছেন কিস। এমনকি টাইব্রেকারেও একটা সময় পিছিয়ে ছিলেন কিস। তবে দিনটা তার হওয়ায় ভাগ্যে পাশেই ছিল তার।এর আগে সিয়াতেকের কাছে প্রথম সেটে ৭-৫ ব্যবধানে হেরে শুরুটাও হয় মন্দ।তবে ফিরতি সেটে বিধ্বংসীরূপে ফেরেন কিস। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। ৬-১ ব্যবধানে জিতে সমতায়ও ফেরেন ২৯ বছর বয়সী তারকা। আর ম্যাচ নির্ধারণী সেটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছিলেন না। যার ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।১০ পয়েন্টের টাইব্রেকারে তাতে বাজিমাত করেন কিস।ফাইনালে উঠে একটা দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কিস। শেষ ২০১৭ সালে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন তিনি।

    ইউএস ওপেনের সেই ফাইনালের পর আবারো সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের। চ্যাম্পিয়নশিপ জয়ের পথে ফাইনালে তার বাঁধা আরিনা সাবালেঙ্কা।