গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs কে ভয় পেয়েছে, তিনি না অজয় শর্মা, ফের স্বমহিমায় জাহাঙ্গির

    কে ভয় পেয়েছে, তিনি না অজয় শর্মা, ফের স্বমহিমায় জাহাঙ্গির

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটের ফল বেরনোর পর থেকেই কার্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। বিরোধীদের অভিযোগ ছিল পরিস্থিতির চাপে আত্মগোপন করেছেন।

    এরইমধ্যে হঠাৎ প্রকাশ্যে জাহাঙ্গির খান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি ভয় পেয়েছেন না অজয় পাল শর্মা। ৪ মে-র পর থেকে প্রকাশ্যে না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহাঙ্গির খান বলেছেন বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সবাই দেখেছে। সেই কারণেই তিনি প্রকাশ্যে না এসে দলের কর্মী সমর্থকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তার কথায় অশান্তি বা সংঘর্ষ এড়ানোর জন্যই তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন। আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে যে রাজনৈতিক কটাক্ষের জবাব দিয়েছেন জাহাঙ্গির খান। অজয় শর্মা যদি ঠিকভাবে ভোট পরিচালনা করে থাকেন, তাহলে ফলতায় আবার ভোট হচ্ছে কেন।

    বিজেপি প্রথমে ৩২ টি বুথে রিপোল চেয়েছিল। কিন্তু কমিশন কেন পুরো বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ভয়টা কে পেয়েছে, তিনি না অজয় শর্মা।