সোশ্যাল মিডিয়ার তথ্য কে শেয়ার করছে ?

0
73
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম ইউজাররা যখন এসব প্ল্যাটফর্মের বাইরে অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন, তখনও তাদের কিছু কার্যকলাপসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। ব্যক্তিগত অভিজ্ঞতা কাস্টমাইজ করা ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্যই এসব তথ্য ব্যবহার করা হয়।

ধরা যাক, আপনি কোনো অনলাইন স্টোরে জুতো খুঁজেছেন। সেই ওয়েবসাইট যদি আপনার কার্যকলাপের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করে, তাহলে পরে ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের জুতোর বিজ্ঞাপন দেখতে পারেন। তবে ইউজারদের জন্য এই তথ্য দেখা ও নিয়ন্ত্রণের সুযোগও রেখেছে মেটা।মেটার ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস ফিচারটি দেখায়,কোন কোন ওয়েবসাইট, অ্যাপ বা প্রতিষ্ঠান আপনার কার্যকলাপের তথ্য ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করেছে।এই টুলের মাধ্যমে ইউজাররা—নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ বিচ্ছিন্ন করতে পারেন।আগের সব কার্যকলাপ মুছে ফেলতে পারেন।ভবিষ্যতে তথ্য শেয়ার বন্ধ করতে পারেন।

তথ্য ডাউনলোড করে অফলাইনে পর্যালোচনা করতে পারেন।এ ছাড়া ফেসবুকের প্রাইভেসি চেক-আপ টুল ব্যবহার করে কে কী তথ্য দেখতে পাচ্ছে, সেটিও নিয়ন্ত্রণ করা যায়।