
কেরলমে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বাছাই চূড়ান্ত করতে পারল না কংগ্রেস। বাম মোর্চার ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী পদের তিন দাবিদার নেতাকে ঘিরে অচলাবস্থা যথারীতি অব্যাহত।
হাইকমান্ডের পাঠানো দুই পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক, অজয় মাকেনরা দলীয় বিধায়কদের সঙ্গে মুখোমুখি কথা বলে হাইকম্যান্ডকে রিপোর্ট জমা দিলেও কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
১৪০ সদস্যের কেরলম বিধানসভায় কংগ্রেস একা পেয়েছে ৬৩টি আসন। জোট শরিক আইইউএমএলের বিধায়ক ২২ জন। কেরলমে কংগ্রেস ৮টি আসনে জিতেছে। তিনটি আসনে জয়ী আরএসপি। সব মিলিয়ে ১০২টি আসন ঝুলিতে পুরেছে কংগ্রেস জোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, সরকারের নেতা কে হবেন, সে ব্যাপারে শরিকদের মতামতকেও মাথায় রাখতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে।








