চেনাব-এর কৃতিত্ব কার, আসরে শাসক-বিরোধীরা

0
115
ছবি সৌজন্যে :ফেসবুক
জম্মু-কাশ্মীরে বিশ্বের সব থেকে উঁচু চেনাব ব্রিজের কৃতিত্ব নিয়ে শাসক-বিরোধীদের দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। তাঁর সরকারের আমলেই কাশ্মীরের সব থেকে গুরুত্বপূর্ণ উধমপুর-শ্রীনগর-বারামুল রেল রুটের কাজ শেষ করা হয়েছে বলে কাটরায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই চেনাব ব্রিজ তৈরির আসল কৃতিত্ব দাবি করে মাঠে নেমেছে কংগ্রেস ও তৃণমূল।
দু দলেরই দাবি, তারাই প্রথম জম্মু-কাশ্মীরের কাজ করেছে। কারণ, চেনাব ব্রিজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ২০০৯ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের জমানায়। সেই সময় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুলের তরফে দলের চেয়ারপার্সনের সেই বাজেট বক্তৃতার অংশ তুলে ধরে দাবি করা হয়েছে, ২০০৯-এ কাশ্মীরের অনন্তনাগ থেকে কাজিকুন্ড রেল রুট উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রীই।
আবার কংগ্রেসও দাবি করেছে, চেনাব ব্রিজ তৈরির প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল তাদের উদ্যোগে। তাদের যুক্তি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে কাশ্মীরের দুর্গম অঞ্চলকে রেল রুটের সঙ্গে সংযুক্ত করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল।