
টেনিস খেলোয়াড় মেয়ে রাধিকা যাদবকে গুলি চালিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থেকেছে হরিয়ানার গুরুগ্রাম। পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালে রাধিকার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
বৃহস্পতিবার হরিয়ানার গুরুগ্রামে ২৫ বছর বয়সী মেয়ের উপর গুলি চালিয়ে হত্যা করে তাঁর বাবা। রাধিকা যাদবের বাবা তাঁকে পরপর পাঁচটি গুলি চালিয়েছেন। যার মধ্যে তিনটি গুলি তাঁর বুকে লেগেছে। রাধিকাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি, তিনি মারা গিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ রাধিকার বাবাকে গ্রেফতার করেছে।
কিন্তু মেয়েকে খুন করলেন বাবা? পুলিশ জানিয়েছে, রাধিকা খুবই ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতেন। মেয়ের রিলের প্রতি আসক্তিতে বিরক্ত ছিলেন রাধিকার বাবা। সেই ক্ষোভেই মেয়েকে খুন করেছেন কিনা ব্যক্তি, তা জানার চেষ্টা করছে পুলিশ।







