
টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।
তবে এবারও কি অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি ঘরে তুলতে পারবে তারা? হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে করিম বেনজেমার নেতৃত্বাধীন আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আল নাসর।ম্যাচের নায়ক ছিলেন সাদিও মানে ও জোয়াও ফেলিক্স দুজনই করেন একটি করে গোল। তবে গোল করার পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাদিও মানে, ফলে প্রায় ৭০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে রোনালদোর দলকে।ম্যাচের ১০ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন মানে। তবে তার ছ’ মিনিট পরেই গোল করে আল ইত্তিহাদকে সমতায় ফেরান স্টিভেন বার্গুইন। এরপর ২৫ মিনিটে মানে লাল কার্ড দেখলে রক্ষণে মনোযোগী হয় আল নাসর।
এরপরও ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন ফেলিক্স, রোনালদোর পাস পেয়ে আলতো ছোঁয়ায় বল জড়ান ইত্তিহাদের জালে।যদিও দ্বিতীয়ার্ধে ফেলিক্স আরেকটি গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়।








