
ভারত চড়া হারে শুল্ক আদায় করছে, সেখানে ভারতের ভোটদানে হার বৃদ্ধিতে অনুদানের প্রশ্নই ওঠে না। নির্বাচনী অনুদান বন্ধ প্রসঙ্গে এভাবেই ভারতকে কড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। ভারতে ভোট দানে হার তথা ভোটার টার্নআউট বাড়াতে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান দিয়েছিল। সেই ২১ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশ্ন তুলেছেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও উচ্চ শুল্কের প্রেক্ষাপটে এমন অনুদানের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না। সম্প্রতি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছেন রেন্দ্র মোদীর । তার পরই মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্য নজর কেড়ে নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কেন ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? ওদের প্রচুর অর্থ রয়েছে। ওরা বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ। বিশেষ করে আমেরিকার উপর। তবে তিনি ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করেন বলেও মন্তব্য করেছেন।








