ভোটের আগে বিএলএ-দের নাম কেন? হাইকোর্টে তৃণমূল

0
85
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
নির্বাচনের এত আগে কেন বুথ লেভেল এজেন্ট-দের নাম চাইছে নির্বাচন কমিশন? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিং দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। শুভাশিসের আইনজীবী অর্ক নাগের বক্তব্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সাধারণত নির্বাচন হওয়ার কিছুদিন আগে রাজনৈতিক দলগুলির কাছ থেকে এই তালিকা নেয় কমিশন। কিন্তু গত জুন এবং জুলাই মাসে ওই তালিকা নেওয়া হয়েছে। এখন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা হবে। তাই দ্রুত বুথ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক। তার প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, কমিশন কি শুধু তৃণমূলকেই নাম দিতে বলেছে? বাকিদের সমস্যা না থাকলে শাসকদলের কিসের সমস্যা? মামলা প্রসঙ্গে শুভাশিস বলেছেন, এ বিষয়ে তিনি দলের সঙ্গে আলোচনা করছিলেন।
দল এ বিষয়ে তাঁকে নির্দেশ দেওয়ায় দলের পরামর্শ এবং নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন।