গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Entertainment ছবি-ভিডিও তোলেন কেন? চটলেন নেহা

    ছবি-ভিডিও তোলেন কেন? চটলেন নেহা

    0
    95
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    তারকাদের ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকাদের দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা।

    এর আগে একাধিকবার প্রকাশ্যে আপত্তি তুলেছেন জয়া বচ্চনও। এবার একই ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন নেহা। দীর্ঘদিন ধরে নিজের অজান্তে কিংবা আপত্তি সত্ত্বেও পেছন দিক থেকে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়,অসভ্যের মতো পেছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলেন, বন্ধ করুন এগুলো। শুধু নিজের জন্য নয়,সব শিল্পীর ক্ষেত্রেই এমন আচরণ অনুচিত বলেও মন্তব্য করেন তিনি। নেহার কথায়, শুধু আমার নয়, কারো ক্ষেত্রেই এটা করা উচিত নয়। বারবার বলতে বলতে আমরা ক্লান্ত।এসব আর চলবে না। আমরা আপনাদের সঙ্গে সম্মান রেখেই কথা বলি, আপনারাও সেই সম্মান বজায় রাখুন।অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, কারো আপত্তি থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট ভঙ্গিতে ছবি বা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। বিশেষ করে মহিলা তারকারাই এ ধরনের ঘটনার বেশি শিকার হন। শুধু সোশ্যাল মিডিয়ায় বেশি ভিউ পাওয়ার আশায় এমন ভিডিও তৈরি করা হয় বলেও অভিযোগ তুলেছেন অনেকে।অন্যদিকে, একাংশের মত ভিন্ন। তাদের দাবি, জনসমক্ষে তারকাদের ছবি বা ভিডিও ধারণ করা সংবাদকর্মী ও আলোকচিত্রীদের পেশাগত দায়িত্বের অংশ। তাই সংবাদ সংগ্রহের সীমা কোথায় শেষ হবে এবং ব্যক্তিগত গোপনীয়তা কোথা থেকে শুরু হবে,সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।তবে নেহা ধুপিয়াই প্রথম নন। এর আগেও জাহ্নবী কাপুর, রশ্মি দেশাই, শানায়া কাপুর এবং আয়েশা খানসহ একাধিক অভিনেত্রী অভিযোগ করেছেন, তাঁদের পেছন দিক থেকে গোপনে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তারা সবাই এই প্রবণতাকে অস্বস্তিকর, অসম্মানজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছিলেন।

    বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, ডিজিটাল যুগে পাপারাজ্জি সংস্কৃতি আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের একটি ভিডিও বা ভাইরাল ক্লিপ লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে।