
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইসলামপুরের সভায় দলের নেতাদের গাড়ি তল্লাশি চালানোর জন্য হোয়াটসঅ্যাপ নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ করে তিনি বলেছেন দমদম বিমানবন্দরে তাঁর গাড়ির কাছেও কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তিনি বলেছেন চেক করতে। তিনি চান তাঁর গাড়ি তল্লাশি হোক। এরপরেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সব নেতার যদি গাড়ি তল্লাশি হয়। তবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি সিআরপিএফ দিয়ে কেন তল্লাশি হবে না। বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না। শুধু বেছে বেছে তৃণমূলেরই গাড়িতে কেন হবে। তাঁর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীরা গাড়িতে টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেই বা কী কী আসে, তা তিনি জানেন।
কয়েকটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতানেত্রীর গাড়িতে তল্লাশির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে অভিযোগ তোলে। সেই সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন সাহস থাকলে সবাইকে বাদ দিয়ে প্রতিদিন তাঁর গাড়ি তল্লাশি করুন।
